১৪ই সেপ্টেম্বর প্রভাত সঙ্গীত দিবস - শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার ১৯৮২ খ্রিস্টাব্দের ১৪ই সেপ্টেম্বর দেওঘরে প্রথম গান ও তার সুর দেওয়া শুরু করেন। লেখা নয়, দেওয়া - কারণ তিনি নিজে কখনো লেখেন নি, উনার আসে পাশে একটা দল তৈরি করে দিয়েছিলেন যাদের কাজ ছিল, গানগুলো লিখে রাখা আর সুর গুলো তুলে নিয়ে অন্যান্যদের শিখিয়ে দেওয়া। ১৪ই সেপ্টেম্বর এর আগে কেউ জানতে পারেন নি যে তিনি গান জানেন। শুরু হয়েছিল একটি ছোট্ট এবং খুব সহজ সুরের গান -" বন্ধু হে নিয়ে চলো, আলোর ওই ঝর্ণাধারার প্রাণে" দিয়ে। তারপর এক কথায় গানের জগতে এক ঝর্ণাধারা বয়ে যায়। সেই ঝর্ণাধারায় ২৯৫৭ দিনে ৮টি ভাষায় আমরা পাই ৫০১৮টি গান।সেই গানের ঝুলিতে আছে নব্যমানবতাবাদ-এর গান (২১৯২, ৩, ৬৪৭, ৮৭৮, ১০৯০, ১৩৭২, ২০৮৪, ২১৫৫, ৩৮২১ …), নববর্ষের গান(১৩০, ১২৭), ঋতু পর্যায়ের গান (১০৩, ১৬৮২, ১১৯, ১১৬, ৯৭, ১২৩), ছোটদের গান (২৯, ৩০৩, ৩৬১, ১৭৮৪, ৪৬৮২), বিবাহের গান(৫৮), জন্মদিনের গান(১৩৫), নামকরণের গান (৫৯), গৃহপ্রবেশের গান (১৩৭), শ্রাধ্যের গান (৬০), বৃক্ষরোপণের গান (১৩৬), কৃষ্ণগীতি(৪২৮১,৪৪২৫), শিবগীতি(১৪১৮, ১৫৬৫, ২৫০৫, ৪২৭৯), দীপাবলির গান (৬৩, ১৬৩৭), বিদায়ের গান (১৬৯৮, ২০৮৫, ৩৮৫৭), প্রাউটের গান(১৩৪০, ১৩৪১, ৪৭৯৫), এক মানব সমাজের গান (৮৮০), আনন্দমার্গ সম্পর্কিত (১২,১৩৫, ৪০৩, ৪৯৫৪, ৫০১৭, ৫০১৮)।গানের সুরে আমরা খুঁজে পাই অসংখ্য রাগ ও রাগিনীর — বেহাগ (১০২২), দেশ(১২৬৯), ভৈরবী(৪৬৭৩), মিশ্র চন্দ্রকোষ (১৭১৭), মিশ্র কাফী (২০২৩), জৌনপুরী (২৩৬), মিশ্র শিবরঞ্জনী (৩৭৬৯), ইমন(১৫৬৫), মিশ্র ইমন(২৯২৯), জয়জয়ন্তী(৮২৮), মালকৌস (৩৪); ছায়ানট (৩৮৮১); দরবাড়ী কানাড়া (১০৩৯);দীপক (১৭৫) বিশুদ্ধ-শাস্ত্রীয় সঙ্গীত (১৪৪৩, ১০০২,৮২, ১৮৭, ২০৩, ৭৪৮); আধা-ক্লাসিক্যাল(৪৬২১, ৩৪৮১, ১৪১৯)। তেমনি প্রভাতসঙ্গীতে আছে - টপ্পা (২৩০২); উর্দু গজল (২৫); অর্ধ-গজল (১১৮৭); বাংলা গজল (২১২); উর্দু কওয়ালি (২২৩০- এর মূল বাসস্থান পোর্ট অব অ্যাডেনের কাছে); বাংলা-কাওয়ালি (২৫); বৌদ্ধ যুগের গান (৭); ভাঙ্গা-কীর্তন (১৮১, ২৭৬, ১৬১২, ২৫৪৬); ভারতীয়-ফার্সি ক্লাসিক্যাল (১৪৪৩); ইন্দো-চীনা সুর (১০৭৮); ঝুমুর (১০৭৮, ৪৭৬); বাউল (২০৮৫, ৯১১); পদ-কীর্তন (১৩৮–১৫০), ঠুমরি (৩৪৮১, ১৪১৯) ভাটিয়ালী(৯১৯)। আরও কত কি… যেমন ইজরায়েলী সুর (৪৫৮২), ফার্সি সুর(৪৬৪৪), চীনা সুর (১৪, ৪৬২১); আইসল্যান্ডীয় সুর (১৯৩২), সুইডিশ সুর (৪৮৬৪); ইবেরিয়ান সুর (৬৬৩), বলকান সুর(৪৬৯৭); পোলিশ সুর(২৬০৮);স্ক্যান্ডিনেভিয়ান সুর (৯৬০)।গানগুলি মূলত বাংলায় লেখা হলেও সংস্কৃত (১৫৬৫, ২৫০৫, ২৫২৬, ৩২৪৬, ৩৬৫৩, ৩৯৫১, ৪২৭৯, ৪২৮১, ৪৪২৫), ইংরেজি (৬৮, ৫০০৮, ৫০০৯), হিন্দি (২৫, ৪০৬২, ৪০৭০, ৪১৬৭, ৪১৬৮, ৪১৭০, ৪১৯৫, ৪২৮৩, ৪৩২৭, ৪৩৩৫, ৪৭৩৩, ৪৯৭৯), উর্দু (২৫, ৪০৬২, ৪০৭২, ৪০৭৮,…), অঙ্গিকা (৪০৬৩, ৪০৭৯, ৪০৯৮, ৪১২৯, ৪১৩৪, ৪১৪১, ৪২০৬), মৈথিলি (৪০৮১), মগহী ভাষা ও বিভিন্ন বাংলা উপভাষাতেও(৪৬৮, ৪৭৪, ৪৭৫, …) বেশ কিছু গান দেখতে পাই।প্রভাত সঙ্গীতের বিশেষত্ব হল - গানের ভাব, ভাষা, সুর ও ছন্দের এক অভূতপূর্ব সংমিশ্রণ। শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার ছিলেন ভাষার জাদুকর। তিনি ভাষাকে নিয়ে খেলা করতে পারতেন। সেগুলো তাঁর ৩ খণ্ডের ব্যকরনবিঞ্জান, লঘু নিরুক্ত, শব্দ চয়নিকা(২৬ খণ্ড), বর্ণবিঞ্জান প্রভৃতি বইগুলোতে দেখতে পাই। প্রভাত সঙ্গীত দেওয়ার সময় তিনি আগে মনে মনে সুরটা করে নিতেন এবং তারপর তিনি সেই সুরে কথা বসিয়ে গান তৈরি করতেন। এইভাবে ২০ই নভেম্বর ১৯৮৪ সালে সর্বাধিক ১৫টি (২১০১-২১১৫) গান দেন। প্রভাত সঙ্গীতের মিষ্টিসিজম, বৈচিত্র্যময়তা, ভাবনার গভীরতা এক নতুন প্রভাত-এর সূচনা করবে। তাই এই সঙ্গীতের নাম “প্রভাত সঙ্গীত”। প্রভাত সঙ্গীত মানুষের নন্দনবিঞ্জানের ইতিহাসের এক শুভ সূচনা।
No comments:
Post a Comment