Saturday, September 15, 2018

Bruce lee

২০ জুলাই ১৯৭৩, শেষের শুরুঘুম থেকে উঠলেন মার্শাল আর্ট সম্রাট ব্রুস ইয়ুন ফান লি । হালকা প্রাতঃরাশ সেরে টাইপ করাতে বসলেন তাঁর আমেরিকান অ্যাটর্নি আদ্রিয়ান মার্শালকে। ব্রুস লি-এরসামনে অনেক গুলো বড় বড় প্রজেক্ট। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে বেশ কিছু ছবি, তাঁর বায়োগ্রাফি নিয়ে হানা-বারবারার একটা আ্যনিমেশন ছবির সিরিজ । এছাড়াও আছে নতুন কিছু বই লেখা ও একগাদা বিজ্ঞাপনের অফার। ব্রুস লি সত্যিই হংকংয়ে তাঁর সাম্রাজ্য তৈরী করতে চলেছেন।চিঠি লিখে , ব্রুস লি তাঁর কৌলুং টং এর প্রাসাদ থেকে গেলেন গোল্ডেন হার্ভেস্ট স্টুডিওতে। সেখানে দেখা করলেন একসময়ের জেমস বন্ডের চরিত্রাভিনেতা অস্ট্রেলিয়ার জর্জ ল্যাজেনবির সঙ্গে। ব্রুস লির সঙ্গে তাঁর আলোচনা হলো ‘গেম অফ ডেথ’ ছবিটায় ল্যাজেনবির অভিনয় করা নিয়ে।হাজির ছিলেন স্টুডিও ম্যানেজার অ্যাণ্ড্রে মর্গ্যান ।.এর পর ব্রুস লি তাঁর প্রায় সব কটি ছবির প্রডিউসার রেমন্ড চাও-এর অফিসে গিয়ে বললেন তিনি ছবিটিতে ল্যাজেনবিকে চান। চাও প্ল্যান দিলেন সবাই মিলে ডিনারে গিয়ে ডিলটা ফাইনাল করা যাক। ব্রুস আবার ফিরলেন গোল্ডেন হার্ভেস্ট স্টুডিওতে। সেখানে ব্রুস পকেট থেকে হাসিসের পাউচ বের করে অ্যাণ্ড্রে মর্গ্যানকে দিলেন। দুজনেই কিছুক্ষণ নেশা করলেন। জর্জ ল্যাজেনবি আর ব্রুসকে নিয়ে মর্গ্যান লাঞ্চে যাবেন ভেবে ছিলেন কিন্তু ব্রুসের অন্য প্ল্যান থাকায় তা বাতিল হলো।ব্রুসের ইচ্ছে গেম অফ ডেথের নায়িকা বেটি টিং পেই-এর অ্যাপার্টমেন্টেলাঞ্চ করা। অথএব গোল্ডেন হার্ভেস্ট স্টুডিও থেকে জর্জ ল্যাজেনবি ফিরে গেলেন হায়াত হোটেলে। ব্রুস ল্যজেনবিকে প্রমিস করলেন , বিকেলেই ফিরে এসে তাঁকে বলবেন যে ল্যাজেনবিকে কতো টাকা দিতে পারবেন ‘গেম অফ ডেথে’ অভিনয় করার জন্য।দুপুর ১২.৪৫ব্রুস স্টুডিও থেকে তাঁর মার্সিডিজে উঠলেন । নিজেই ড্রাইভ করে পৌঁছে গেলেন ৬৭ বেকন হিল রোডে, বেটি টিং পেই-এর অ্যাপার্টমেন্টে। ঘড়িতে তখন দুপুর একটা। সাজানো গোছানো ছিমছাম অ্যাপার্টমেন্ট।পরের কয়েক ঘন্টা দুজন একান্তে কাটালেন। দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হলো। এবং ব্রুস আবার বেটির সঙ্গে হাসিস সেবন করেছিলেন। কিন্তু হার্ড ড্রিংকস বাঁ হার্ড ড্রাগ দুজনের কেউই নেন নি ।ব্রুস নাকি বেটিকে সারাক্ষণ ল্যাজেনবির কথা বলছিলেন।কেন তাঁকে ‘গেম অফ ডেথ’ ছবিতে দরকার, এসব। ব্রুস বেটিকেওভালোবাসার খাতিরে ‘গেম অফ ডেথে’রোল অফার করে ছিলেন। তাঁর গার্লফ্রেন্ডের রোল। কিন্তু বেটি পর্দায় ব্রুসের গার্লফ্রেন্ডের ভূমিকায় ততোটা স্বছন্দ হবেন না বলে ফিরিয়ে দিয়েছেন । রিয়েল লাইফে যাকে ভালোবাসেন পর্দায় তাঁর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে পারবেন না বলে।সন্ধ্যা ৬ টা‘গেম অফ ডেথ’ ছবির প্রডিউসার রেমন্ড চাও বেটির অ্যাপার্টমেন্টেএলেন । কেন এসেছিলেন তা আজ পর্যন্ত স্পষ্ট হয়নি। চাও আর মর্গ্যান সারা বিকেল নাকি গোল্ডেন হার্ভেস্ট স্টুডিওতে ব্রুসের ফেরার অপেক্ষায় ছিলেন । জর্জ ল্যাজেনবির সঙ্গে ডিলটা ফাইনাল করার জন্য। দিনটির তাপমাত্রার ছিলো ৯০ ডিগ্রি ফারেনহাইট , আদ্রতা ছিলো প্রায় ৮৪ শতাংশ। চাও পরে বলেছিলেন ব্রুসের শরীর ভালো লাগছিলো না। চাওয়েরও শরীর ভালো লাগছিলো না । দুজনে জল খেলেন । ব্রুস ‘গেম অফ ডেথ’ ছবির বিভিন্ন দৃশ্যের একক অভিনয় করে যাচ্ছিলেন । একের পর এক দৃশ্যে অভিনয় করেই ছবির গল্পটা শুনিয়ে দিচ্ছি্লেন ব্রুস । তাই তাঁকে একটু বেশি কাহিল লাগছিলো। তবুও তিনি অভিনয় করে যাচ্ছিলেন , স্ক্রিপ্ট ছাড়াই।সন্ধ্যা ৭ টাঅভিনয় করতে করতে হটাৎ ব্রুস অজ্ঞানের মতো হয়ে গেলেন। তার মাথায় তীব্র যন্ত্রনার কথা জানালেন। তখন ঘড়িতে সন্ধ্যা সাড়ে সাতটা। একটু আগে ব্রুস প্ল্যান করেছিলেন ল্যাজেনবিকে হোটেল থেকে তুলে ডিনারে যাবেন।সেই মতো ,বেটিও পোশাক পরিবর্তন করে নিয়েছিলেন। কিন্তু ব্রুসের মাথা ব্যাথা ক্রমশ বাড়তে লাগলো। ব্রুস বললেন ,তিনি একটু বিশ্রাম করতে চা্ন। এই সময় রেমন্ড চাও নাকিলাফিয়ে উঠে দাঁড়ান এবং ঘর থেকে বেরিয়ে যেতে চান। বেটি তার পর ব্রুসকে একটা ব্যথানাশক ইকুয়াজেসিক পিল দেন। এই পিলটিতে ৩২৫ মিগ্রা অ্যাসপিরিন (aspirin )এবং ২০০ মিগ্রা মেপ্রোবামেট ( meprobamate )ছিল। ব্রুস নাকি এর আগেও বহুবার বেটির কাছ থেকে এই ওষুধটা নিয়েছেন , মাথা ব্যাথা কমাতে। রেমন্ড বললেন তিনি হোটেলে চলে যাচ্ছেন, ব্রুস আর বেটি পরে ডিনারে এলে আসতে পারেন। ব্রুস বেটির শোবার ঘরে গেলেন। পোশাক খুলে , মেঝেতে রাখা ম্যট্রেসের ওপর শুয়ে পড়লেন । বেটি বেডরুমের দরজা বন্ধ করে লিভিং রুমে চলে গেলেন। সেখানে তিনি সোফায় বসে টিভি দেখতে থাকলেন।সন্ধ্যা ৭.৪৫বেটির ঘর থেকে রেমন্ড বেরিয়ে গেলেন ল্যাজেনবিকে হায়াত হোটেল থেকে তুলে মিরামার হোটেলের জাপানি রেস্টুরেন্টে ডিনার খাওয়ানোর জন্য। ৩০ মিনিট হোটেলেরবারে ল্যাজেনবির সঙ্গে কাটিয়ে রেমন্ড চৌ আবার বেটির অ্যাপার্টমেন্টেফোন করেন। বেটি ফোনের ওপার থেকে জানান ব্রুস ঘুমোচ্ছেন । রেমন্ড আর ল্যাজেনবি যেন তাঁদের ছাড়াই ডিনার সেরে নেন।ধোঁয়াশাঃ ব্রুস অসুস্থ হয়ে শুতে যান ৭.১৫ মিনিটে। বেরিয়ে যাবেন বলেও রেমন্ড ৩০ মিনিট রয়ে যান বেটির ঘরে।কেন ?রাত ৯.৩০ডিনার সেরে রেমন্ড আবার ফোন করেন বেটিকে। বেটি বলেন ব্রুস এখনও ঘুমোচ্ছেন। কিন্তু তিনি ব্রুসকে জাগাতে ভয় পাচ্ছেন । রেমন্ড বলার পর বেটি তাঁর শয়নকক্ষে ঢোকেন। মেঝেতে একইরকম ভাবে শুয়ে আছেন ব্রুস। কানের কাছে মুখ নিয়ে গিয়ে বেটি ফিসফিস করে ডাকেন “ব্রুস ব্রুস” । ব্রুস সাড়া দেন না। বেটি এবার ব্রুসের কাঁধ ধরে নাড়ান, জোরে জোরে ডাকেন ।তবুও ব্রুস জাগেন না। ভয় পেয়ে যান বেটি। ঝাঁকাতে থাকেন ব্রুসের কাঁধ। চিৎকার করতে থাকেন “ব্রুস ব্রুস”। উন্মত্তের মতো বেটি দৌড়ে যান ফোনের কাছে , রেস্টুরেন্টে রেমন্ডকে ফোন করেন। বলেন ব্রুস জাগছেন না । রেমন্ড বেটিকে শান্ত হতে বলেন । বলেন তিনি বেটির ফ্ল্যাটে এক্ষুনি আসছেন।রেমন্ড পরে মিডিয়ায় বলেছেন , সেই সময় তাঁর মনে পড়ছিলো ১০ মে-এর কথা। সেরিব্রাল ইডিমায় আক্রান্ত হয়ে ব্রুস প্রায় মরতে বসেছিলেন। সে যাত্রায় ডঃ লংস্ফোর্ড বাঁচিয়ে ছিলেন ব্রুসকে। এক্ষেত্রেও রেমন্ড সেই ডাক্তারকেই ফোন করেন। কিন্তু ফোন ব্যস্ত ছিল। তখন সেল ফোন আসেনি। রেমন্ডকে বার বার গাড়ি থেকে নেমে বুথ থেকে ডাক্তারকে ফোন করতে হচ্ছিল। লাইন ব্যস্ত ছিল। পরে জানা গেছিল, সেই সময় ডাক্তারের মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে টেলিফোনে ব্যস্ত ছিলো। ইতিমধ্যে রেমন্ড চলে এসেছিলেন বেটির অ্যাপার্টমেন্টে। যখন রেমন্ড বেটির শয়নকক্ষে ব্রুসকে দেখেন তখন ব্রুস সম্পূর্ণ নগ্ন অবস্থায় মাটিতে পাতা ম্যাট্রেসে শুয়েছিলেন। বেটি ব্রুসের শরীরের পাশে দাঁড়িয়ে কাঁপছিলেন।তখনও ডেকে যাচ্ছিলেন “ব্রুস, ব্রুস”।

pandit ravi shankar

ভালো বাজাতেন বলেস্ত্রীর আঙুল কেটে দিয়েছিলেন রবি শংকর!পণ্ডিত রবি শংকর নেই।তাঁর সেতার থামলেও শিল্পীর অতীত কিন্তু পিছু ছাড়ে না।যদিও ধর্ম এবং মনুষ্যত্ব বলে, পৃথিবীর মায়া কাটিয়ে চলেযাওয়া মানুষটি সব বিচারের উর্ধ্বে। কিন্তু সে মানুষটি-ই যদি যাওয়ার আগে দাগ রেখে যান নিজের প্রতিভার, চলে যাওয়ার পরেও তাঁর ভালো-মন্দ নিয়ে কাঁটা-ছেড়া হবেই।জীবন থেকে ছুটি পেলেও জমে থাকা স্মৃতি ফিরিয়ে আনে সেই মানুষটিকে।রবি শংকর নিঃসন্দেহে গুণী। শিল্প রসিকদের মতে, রবি দেবী সরস্বতীর বরপুত্র। কিন্তু দেবী স্বয়ং যখন তাঁর ঘরে ঠাই পেতে চেয়েছিলেন, রবি শংকর কিন্তু খোলা মনে মেনে নিতে পারেননি।দেবীকে শ্রদ্ধার আসনে না বসিয়ে, তাঁকে ভালো না বেসে যন্ত্রণা দিয়েছিলেন মারাত্মক।শোনা কথা, সাধক কে ছাপিয়ে যাওয়ার শাস্তি হিসেবে দেবীর আঙ্গুল কেটে দিয়েছিলেন!বারাণসী থেকে ১৬০ কিমি দূরে মাইহারে অবস্থিত বাড়িটিকে আশপাশের পড়শী বলত সুরের বাড়ি। তার যুতসই কারণও ছিল। বাড়ির কর্তা ওস্তাদ আলাউদ্দিন খান। দেশের নানা প্রান্ত থেকে তাঁর কাছে অগুন্তি ছেলে-মেয়ে সরোদ, সেতার শিখতে আসত। গুরুজির বড় মেয়েও ভীষণ ভালো সেতার বাজাতে পারতেন। গুরুজি নিজে হাতে তাঁকে তালিম দিয়েছিলেন। বড় ছেলে আলি আকবর সরোদের তালিম নিচ্ছেন বাবার কাছে।কিন্তু ছোট মেয়ে অন্নপূর্ণার বেলায় গুরুজি আশ্চর্য রকমের নির্লিপ্ত। সবার কাছে নিজেকে উজাড় করে দিলেও ছোট মেয়েকে গান-বাজনার ধারেপাশে ঘেঁসতে দিতেন না একদম।কারণ, বাজনা শিখিয়েছিলেন বলে শ্বশুরবাড়িতে বড্ড গঞ্জনা, অপমান শুনতে হয়েছিল বড় মেয়েকে।কিন্তু গুরুজির ছোট মেয়ে অন্নপূর্ণা ছিলেন সুরের দেবীর সাক্ষাৎ আধার। তাই বাবা বাড়ি না থাকলেই তিনি দাদা আলি আকবর খাঁ’র চারপাশে ঘুরঘুর করতেন। দাদা ভুল করলে শুধরে দিয়ে বলতেন, ‘ভাইয়া, বাবা নে এইসা নেহি, এইসা শিখায়া….’ একদিন বাবার আড়ালে এভাবেই দাদার ভুল শোধরাচ্ছিলেন। আচমকা বাবাকে সামনে দেখে থমকে গেলেন মেয়ে। গুরুজি দেখলেন, বড় অবহেলা করেছেন কোলের সন্তানের প্রতি।সেই অভাব মেটাতে এবার দ্বিগুণ আগ্রহ নিয়ে মেয়েকে শেখাতে বসলেন। প্রথমে রীতি মেনে ধ্রূপদ শেখালেন। তারপর সেতার তুলে দিলেন অন্নপূর্ণার হাতে।১৯৪০-এ ওস্তাদ আলাউদ্দিন খানের মাইহারের বাড়িতে সেতার শিখতে কলকাতা থেকে এলেন রবীন্দ্র শংকর চৌধুরি বা রবি শংকর। দাদা বিশিষ্ট নৃত্যশিল্পী উদয় শংকর। তাঁর ইচ্ছাতেই রবির সেতার শেখা। ওস্তাদজির এই নতুন ছাত্র তখন মাত্র ১৮। আর অন্নপূর্ণা? মাত্র ১৩!সেতার শেখার ফাঁকে রবি লক্ষ্য করতেন গুরু কন্যাকে। খুব লাজুক। খুব আকর্ষণীয়। বড়বড়, উজ্জ্বল দু’টি চোখ। ব্যস, ওই পর্যন্তই।বরং গুরুজির এই মেয়েকে নিয়ে বেশি উৎসাহিত ছিলেন দাদা উদয়।তাঁর ইচ্ছেতেই ১৯৪১-এর ১৫ মে সকালে হিন্দু ধর্মে দীক্ষিত হন অন্নপূর্ণা। বিকেলে রবির সঙ্গে বিয়ে। বিয়ের আগে রবি শুধু এটুকুই জেনেছিলেন, এই বিয়েতে মত আছে গুরুজির মেয়ের।বিয়ে ভালোভাবে মিটলেও সমস্যা বাধালো সুরের মায়াজাল। এক পেশায় স্বামী-স্ত্রী।ওস্তাদ আমির খানের মতে, অন্নপূর্ণা ছিলেন গুরুজির ৮০ শতাংশ। আলি আকবর ৭০ আর রবি শংকর মাত্র ৪০ শতাংশ।ফলে, তেলে আর জলে মিশ খেলো না কোনদিন। এক মঞ্চে দু’জনে বাজাতে বসলে গুনীরা অন্নপূর্ণার সেতারের মুর্ছনায় মুগ্ধ হতেন। তাঁর সঙ্গে তাল মেলাতে গিয়ে খেই হারাতেন রবি। বাজানো শেষ হলে সবাই অন্নপূর্ণাকে ঘিরে ধরতেন। হাততালির শব্দে কান পাতা দায় হতো। এসব দেখে ভিতরে ভিতরে কুঁকড়ে যেতেন রবি।শেষে খোলাখুলি বললেন স্ত্রীকে, বিয়ে টিকিয়ে রাখতে গেলে সেতার ছাড়তে হবে।স্বামী, সংসারের মুখ চেয়ে অনুষ্ঠান বন্ধ করলেন অন্নপূর্ণা। তাঁর রেওয়াজ চলত বন্ধ দরজার ওপাশে। পরে এক সাক্ষাৎকারে অন্নপূর্ণা বলেছেন, "অনুষ্ঠান শেষে সবাই যখন আমায় ঘিরে ধরত, তখন মুখ নিচু করে দূরে দাঁড়িয়েথাকতেন রবি। মুখ দেখেই বোঝা যেত, মনে মনে দারুণ অসন্তুষ্ট। বাড়ি ফিরে কথায় কথায় সেই ক্ষোভ উগরে দিতেন। চাইতেন, আমি যাতে নিজে থেকে অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিই।"যদিও পরে আত্মজীবনী ‘রাগমালা’য় শিল্পী কৈফিয়ত দিয়েছেন,"আমি পাশে না বসলে অন্নপূর্ণা বাজাতেই চাইত না। খুব লাজুক ছিল তো। তাই অনেক লোকের সামনে নার্ভাস হয়ে পড়ত। কিন্তু আমার পক্ষেও তো সম্ভব হতো না সব সময় আগলানো। শেষে ও ছেড়েই দিল অনুষ্ঠান করা"এই গল্প কি বিশ্বাস করা যায়? বিশেষ করে আলাউদ্দিন খান সাহাব যাঁকে ‘দেবী সরস্বতী’ মেনে নিজের গুরুর থেকে শেখা ‘সুরবাহার’-এর যাবতীয় মন্ত্রগুপ্তি শিখিয়েছিলেন। জামাই রবিকেও শেখাননি। কেননা, অন্নপূর্ণার মনে কোনো লোভ ছিল না। বিখ্যাত হওয়ার তাগিদ ছিল না।সেতার, সুরবাহারের তারে নিজেকে সঁপে দিতেন নীরবে। যাই হোক, স্বামীকে ধরে রাখতে, সংসার-সন্তান বাঁচাতে বাবা কাম গুরু ওস্তাদ আলাউদ্দিন খান সাহাব আর মা সারদার ছবিছুঁয়ে অন্নপূর্ণা প্রতিজ্ঞা করেছিলেন, আর কোনোদিন অনুষ্ঠানে বাজাবেন ন।কিন্তু বন্ধ দরজার পিছনে স্ত্রীর রেওয়াজ রবির বুকের ভিতরটা জ্বালিয়ে দিত।যতবার স্ত্রী বাজাতেন, ততবার রবি বুঝতে পারতেন, স্ত্রীর কাছে তিনি কিচ্ছু না।তাই রাগে-হিংসায় জ্বলতে-জ্বলতে অন্নপূর্ণার আঙুল নাকি কেটে দিয়েছিলেন!এভাবেই সেতারের দুনিয়ায়, সুরের আকাশে উদিত হলেন রবি। অস্ত গেলেন অন্নপূর্ণা।অন্নপূর্ণার বাজনা তারপরেও বন্ধ হয়নি। এত সহ্য করেও যখন স্বামীকে ধরে রাখতে পারলেন না তখন আজীবনের সখ্য জুড়লেন সেতারের সঙ্গে। কাটা আঙুল নিয়েই তিনি তৈরি করেছেন নিখিল বন্দ্যোপাধ্যায়,নিত্যানন্দ হাল্দিপুরি, বসন্ত কাবরা, অমিত ভট্টাচার্য-র মতো দিকপাল ছাত্র।অন্নপূর্ণা-রবি শংকরের এই জীবনী-ই সেলুলয়েডে ধরেছেন পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়, ‘অভিমান’ ছবিতে।পরে সেই ছবি দেখে হাহাকার করেছিলেন অন্নপূর্ণা, "ছবির দাবি মিটিয়ে ঋষি কি সুন্দর দুই শিল্পী দম্পতিকে ভালোবাসার বাঁধনে আবার জুড়ে দিলেন। কিন্তু ঈশ্বর তো আমার বেলায় তেমনটা করলেন না! আমি যে সারা জীবন ‘অধুরা’-ই থেকে গেলাম…!"

Friday, September 14, 2018

Prabhat Ranjan sarkar

১৪ই সেপ্টেম্বর প্রভাত সঙ্গীত দিবস - শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার ১৯৮২ খ্রিস্টাব্দের ১৪ই সেপ্টেম্বর দেওঘরে প্রথম গান ও তার সুর দেওয়া শুরু করেন। লেখা নয়, দেওয়া - কারণ তিনি নিজে কখনো লেখেন নি, উনার আসে পাশে একটা দল তৈরি করে দিয়েছিলেন যাদের কাজ ছিল, গানগুলো লিখে রাখা আর সুর গুলো তুলে নিয়ে অন্যান্যদের শিখিয়ে দেওয়া। ১৪ই সেপ্টেম্বর এর আগে কেউ জানতে পারেন নি যে তিনি গান জানেন। শুরু হয়েছিল একটি ছোট্ট এবং খুব সহজ সুরের গান -" বন্ধু হে নিয়ে চলো, আলোর ওই ঝর্ণাধারার প্রাণে" দিয়ে। তারপর এক কথায় গানের জগতে এক ঝর্ণাধারা বয়ে যায়। সেই ঝর্ণাধারায় ২৯৫৭ দিনে ৮টি ভাষায় আমরা পাই ৫০১৮টি গান।সেই গানের ঝুলিতে আছে নব্যমানবতাবাদ-এর গান (২১৯২, ৩, ৬৪৭, ৮৭৮, ১০৯০, ১৩৭২, ২০৮৪, ২১৫৫, ৩৮২১ …), নববর্ষের গান(১৩০, ১২৭), ঋতু পর্যায়ের গান (১০৩, ১৬৮২, ১১৯, ১১৬, ৯৭, ১২৩), ছোটদের গান (২৯, ৩০৩, ৩৬১, ১৭৮৪, ৪৬৮২), বিবাহের গান(৫৮), জন্মদিনের গান(১৩৫), নামকরণের গান (৫৯), গৃহপ্রবেশের গান (১৩৭), শ্রাধ্যের গান (৬০), বৃক্ষরোপণের গান (১৩৬), কৃষ্ণগীতি(৪২৮১,৪৪২৫), শিবগীতি(১৪১৮, ১৫৬৫, ২৫০৫, ৪২৭৯), দীপাবলির গান (৬৩, ১৬৩৭), বিদায়ের গান (১৬৯৮, ২০৮৫, ৩৮৫৭), প্রাউটের গান(১৩৪০, ১৩৪১, ৪৭৯৫), এক মানব সমাজের গান (৮৮০), আনন্দমার্গ সম্পর্কিত (১২,১৩৫, ৪০৩, ৪৯৫৪, ৫০১৭, ৫০১৮)।গানের সুরে আমরা খুঁজে পাই অসংখ্য রাগ ও রাগিনীর — বেহাগ (১০২২), দেশ(১২৬৯), ভৈরবী(৪৬৭৩), মিশ্র চন্দ্রকোষ (১৭১৭), মিশ্র কাফী (২০২৩), জৌনপুরী (২৩৬), মিশ্র শিবরঞ্জনী (৩৭৬৯), ইমন(১৫৬৫), মিশ্র ইমন(২৯২৯), জয়জয়ন্তী(৮২৮), মালকৌস (৩৪); ছায়ানট (৩৮৮১); দরবাড়ী কানাড়া (১০৩৯);দীপক (১৭৫) বিশুদ্ধ-শাস্ত্রীয় সঙ্গীত (১৪৪৩, ১০০২,৮২, ১৮৭, ২০৩, ৭৪৮); আধা-ক্লাসিক্যাল(৪৬২১, ৩৪৮১, ১৪১৯)। তেমনি প্রভাতসঙ্গীতে আছে - টপ্পা (২৩০২); উর্দু গজল (২৫); অর্ধ-গজল (১১৮৭); বাংলা গজল (২১২); উর্দু কওয়ালি (২২৩০- এর মূল বাসস্থান পোর্ট অব অ্যাডেনের কাছে); বাংলা-কাওয়ালি (২৫); বৌদ্ধ যুগের গান (৭); ভাঙ্গা-কীর্তন (১৮১, ২৭৬, ১৬১২, ২৫৪৬); ভারতীয়-ফার্সি ক্লাসিক্যাল (১৪৪৩); ইন্দো-চীনা সুর (১০৭৮); ঝুমুর (১০৭৮, ৪৭৬); বাউল (২০৮৫, ৯১১); পদ-কীর্তন (১৩৮–১৫০), ঠুমরি (৩৪৮১, ১৪১৯) ভাটিয়ালী(৯১৯)। আরও কত কি… যেমন ইজরায়েলী সুর (৪৫৮২), ফার্সি সুর(৪৬৪৪), চীনা সুর (১৪, ৪৬২১); আইসল্যান্ডীয় সুর (১৯৩২), সুইডিশ সুর (৪৮৬৪); ইবেরিয়ান সুর (৬৬৩), বলকান সুর(৪৬৯৭); পোলিশ সুর(২৬০৮);স্ক্যান্ডিনেভিয়ান সুর (৯৬০)।গানগুলি মূলত বাংলায় লেখা হলেও সংস্কৃত (১৫৬৫, ২৫০৫, ২৫২৬, ৩২৪৬, ৩৬৫৩, ৩৯৫১, ৪২৭৯, ৪২৮১, ৪৪২৫), ইংরেজি (৬৮, ৫০০৮, ৫০০৯), হিন্দি (২৫, ৪০৬২, ৪০৭০, ৪১৬৭, ৪১৬৮, ৪১৭০, ৪১৯৫, ৪২৮৩, ৪৩২৭, ৪৩৩৫, ৪৭৩৩, ৪৯৭৯), উর্দু (২৫, ৪০৬২, ৪০৭২, ৪০৭৮,…), অঙ্গিকা (৪০৬৩, ৪০৭৯, ৪০৯৮, ৪১২৯, ৪১৩৪, ৪১৪১, ৪২০৬), মৈথিলি (৪০৮১), মগহী ভাষা ও বিভিন্ন বাংলা উপভাষাতেও(৪৬৮, ৪৭৪, ৪৭৫, …) বেশ কিছু গান দেখতে পাই।প্রভাত সঙ্গীতের বিশেষত্ব হল - গানের ভাব, ভাষা, সুর ও ছন্দের এক অভূতপূর্ব সংমিশ্রণ। শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার ছিলেন ভাষার জাদুকর। তিনি ভাষাকে নিয়ে খেলা করতে পারতেন। সেগুলো তাঁর ৩ খণ্ডের ব্যকরনবিঞ্জান, লঘু নিরুক্ত, শব্দ চয়নিকা(২৬ খণ্ড), বর্ণবিঞ্জান প্রভৃতি বইগুলোতে দেখতে পাই। প্রভাত সঙ্গীত দেওয়ার সময় তিনি আগে মনে মনে সুরটা করে নিতেন এবং তারপর তিনি সেই সুরে কথা বসিয়ে গান তৈরি করতেন। এইভাবে ২০ই নভেম্বর ১৯৮৪ সালে সর্বাধিক ১৫টি (২১০১-২১১৫) গান দেন। প্রভাত সঙ্গীতের মিষ্টিসিজম, বৈচিত্র্যময়তা, ভাবনার গভীরতা এক নতুন প্রভাত-এর সূচনা করবে। তাই এই সঙ্গীতের নাম “প্রভাত সঙ্গীত”। প্রভাত সঙ্গীত মানুষের নন্দনবিঞ্জানের ইতিহাসের এক শুভ সূচনা।